স্টাফ রিপোটার: আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বিবিধ বাগিচা ১নং গেইটে এক বর্ধিত সভায় এ আহবান জানান। এই সভার আয়োজন করে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
এ সময় হারুনর রশীদ মুন্না আগামী ৪ নভেম্বর জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে স্বরনীয় করতে ৫ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন।
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে ও ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিল হাজী আবুল কালাম অনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন মুরাদ, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বাকের ও সাধারণ সম্পাদক এ কে খান জয়, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী শামীম প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments