উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
আন্তর্জাতিক ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার পর প্যারিসের রাস্তায় নেমে আসা পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে ফাইনাল শেষ হতেই শহরের বিভিন্ন এলাকায় উৎসব রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে।
শনিবার বুদাপেস্টে টাইব্রেকারে ৪-৩ গোলে আর্সেনালকে হারিয়ে ইউরোপ সেরা হয় পিএসজি। ম্যাচ দেখতে পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে বিশাল পর্দায় জড়ো হয়েছিলেন ৪০ হাজারের বেশি দর্শক। বাইরে অবস্থান নেন আরও ৪ থেকে ৫ হাজার সমর্থক। ম্যাচ শেষে হাজার হাজার সমর্থক শঁজ এলিজে, ত্রোকাদেরো ও স্টেডিয়াম এলাকায় জড়ো হয়ে উল্লাস শুরু করেন। একপর্যায়ে কিছু সমর্থক আতশবাজি ও ফ্লেয়ার ছুড়তে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর অভিযানে সারাদেশে ৪১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে শুধু প্যারিসেই ২৮৩ জন। সহিংসতায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। ছয়টি গাড়ি ও দুটি দোকানে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেকারি ও রেস্তোরাঁসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। একদল সমর্থক প্যারিসের রিং রোড পেরিফেরিক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এবং ফ্লেয়ার জ্বালায়।
শৃঙ্খলা রক্ষায় আগেই প্যারিসে ২২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও সহিংসতা ঠেকানো যায়নি। গত বছর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও প্যারিসে ব্যাপক ভাঙচুর ও সংঘর্ষ হয়েছিল, সেবার দুইজন নিহত ও প্রায় ২০০ জন আহত হন। এবারের ঘটনার নিন্দা জানিয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ বলেছেন, “এই সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের দায়িত্ব সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব করার নিরাপত্তা দেওয়া।”
উল্লেখ্য, রবিবার বিকেলে আইফেল টাওয়ারের সামনে শঁ দে মার্সে পিএসজি খেলোয়াড়দের বিজয় প্যারেড হওয়ার কথা রয়েছে, যেখানে এক লাখের বেশি মানুষ জড়ো হতে পারে। পরে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিসি প্রাসাদে দলকে সংবর্ধনা দেবেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments