নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আটোয়ারী প্রেসক্লাবের আয়োজনে যায়যায়দিন পত্রিকার আটোয়ারী প্রতিনিধি মনোজ রায় হিরু'র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি'র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা
সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মালায় উপস্থিত থেকে যায়যায়দিন পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সানোয়ার হুদা সাধন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুস, বনিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পার্শ্ববর্তী বোদা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিটিভি'র পঞ্চগড় প্রতিনিধি মোঃ আমির খসরু লাবলু, আটোয়ারী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ যায়যায়দিন পাঠক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
সব মন্তব্য
No Comments