জাহিদ বিপ্লব, কুমিল্লা: বেগম খালেদা জিয়ার মুক্তি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ১২ জোট।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরের আলেখার চর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে রোড মার্চে অংশ নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা ১২ দলীয় জোট নেতাদের সাথে কুশল বিনিময় করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিনিয়র সহ-সভাপতি জনাব রাশেদ প্রধান। বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীমসহ ১২ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হুদা বলেন, সারাদেশের মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমেছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমিয়ের রাখার অপচেষ্টা করছে। কোনো লাভ নেই, জনতার বাঁধ ভাঙা স্রোতে ভেসে যাবে সকল অন্যায় অবিচার।
তিনি বলেন, ইতিমধ্যে সরকার দলীয় নেতাকর্মীরাও বুঝে গেছে তাদের সময় শেষ হয়ে আসছে। তাই এখন সভাসমাবেশে ভাড়া করে জোর করে, চাকরি হারানোর ভয় দেখেয়ি উপস্থিত করতে বাধ্য করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে দলীয় মতাদর্শের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের। তোলা দুধে পোলা বাঁচানো যায় না। সময় থাকতে থাকতে আপোষে বিদায় নেন। নতুবা আপনাদের করুন পরিনতি দেখে গাছের পাতাও কাঁদবে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments