কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সমূদ্রগামী জেলেদের পাশে দাঁিড়য়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে নামের একটি সংগঠন। রবিবার দুপুরে উপজেলার প্রায় শতাধিক শীতার্ত জেলেকে শীতবস্ত্র বিতরন করেছে। মৎস্যবন্দর আলীপুর ট্রলার মাঝি সমিতির অফিস কক্ষে অনুষ্ঠানিক ভাবে ওইসব জেলেদের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়।
এসময় কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ আক্তার মোর্সেদ, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মো.আশিকুর রহমান, মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো.আবুল খায়ের, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, উপজেলা সমূদ্রগামী ট্রলার মাঝি সমিতির সভাপতি মো.মন্নান মাঝিসহ একাধিক গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ের মহিপুর থানা শাখার সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারি।
এর আগে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৫০ জন জেলের মাঝে জীবন রক্ষাকারী উপকরন লাইফ জ্যাকেট, হতদরিদ্র আসহায় ৫০ জন জেলেকে শীতের পোশাক ও তিন শতাধিক জেলে পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়। এছাড়া সমাজের আবহেলিত জনগোষ্ঠি হিজড়া ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
পাথওয়ের পরিচালক মো.শাহিন জানান, এ উপজেলায় ৫ শতাধিক জেলে ও অসহায় পরিবারের মাঝে লাইফ জ্যাকেট ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments