কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: অসুস্থ্য একটি বানরকে দীর্ঘ তিন মাস পরিচর্যা করে বনে অবমুক্ত করা হয়েছে। এই বানরটিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জালালপুর এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানা সদস্যরা। এর পর চিকিৎসা দিয়ে এটিকে সুস্থ্য করে তুলেন তার। শনিবার শেষ বিকেলে বানরটিকে টেংরাগিরি (ফাতরার বনে) অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। এসময় কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার, বন্যপ্রানী নিয়ে কাজ করা পরিবেশকর্মী কেএম বাচ্চু, ওয়াদুদ সজিব, মিরজ, মিজুসহ বনবিভাগের বনকর্মীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, গত তিন মাস আগে এই বানরটি জাল পেঁচানো আহত অবস্থায় নদীর তীর থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ্য করে এই এটিকে ফাতরার বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। শুধু বানর না মেছ বাঘ, বন বিড়াল, শিয়াল, ভোদর , সজারু, শকুন, সাপ, বেজি ও বিভিন্ন পাখিসহ বন্যপ্রাণী অসুস্থ বা আহত অবস্থায় লোকালয় পাওয়া গেলে সেসব প্রানী আমাদেও কর্মীরা উদ্ধার করে আসে। এরপর সুস্থ্য করে বনে অবমুক্ত করে দেই। ইতোমধ্যে প্রায় ১৯টি বন্য প্রাণীকে বন্যপ্রানী নোঙ্গরখানায় চিকিৎসা করে বনে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments