ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০৪৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রোববার (২৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ৩ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ১৪৯ টি মোটরসাইকেলসহ সহ মোট ২৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬ টি বাস, ৯ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ৪ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ৩ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ২৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৭২ টি গাড়ি ডাম্পিং ও ১০৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (২২ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments