রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রামে বাড়ির আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে। জহিরুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
জানা গেছে, ২১ এপ্রিল রবিবার সকাল সাড়ে দশটার দিকে জহিরুল ইসলামকে বাড়ির আমড়া গাছের সাথে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ রানাসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে উপার্জিত টাকা ঠিকমত সংসারে দিতোনা জহিরুল। মাদক সেবনও করতো সে। এ নিয়ে শনিবার রাতে বাবা-মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জহিরুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাইনুল ইসলাম জানান, ইউডি মামলা নিয়ে জহিরুলের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments