স্টাফ রিপোটার: বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ জাদুঘরে’ শিক্ষা সফরের আয়োজন করল জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
আজ শুক্রবার সকালে সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা আসরের শতাধিক শিশু সহ অভিভাবকরা অংশ নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুরা জাদুঘরের বিভিন্ন গেলারি ঘুরে দেখেন। তাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও দলিলের সঙ্গে পরিচয় করিয়ে দেন খেলাঘরের সংগঠকরা।
এরপর জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র দেখানো হয়। মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা ও খেলাঘর ঢাকা মহানগরী কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রাহমান শহীদ। এরপর শিশু কিশোররা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের গানে অংশ নেয়। শেষে কুইজ প্রতিযোগিতায় কয়েকজন শিশু মুক্তিযুদ্ধ জাদুঘরের দেয়া পুরষ্কার গ্রহণ করে।
এসময় কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা বলেন, শিশুদের মুক্তিযুদ্ধে চেতনায় গড়ে তোলার লক্ষে খেলাঘর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেমের মধ্য দিয়ে যেন তারা বেড়ে উঠতে পারে এজন্যই এবারের শিক্ষা সফরের স্থান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে বেছে নেয়া হয়েছে। এই সফরের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের মুক্তিসংগ্রামের বীরত্বগাঁথা ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশীয় দোসরদের বর্বরতা থেকে শুরু করে সবকিছু জানতে পারবে। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস জানার কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়ামের সদস্য হান্নান চৌধুরী, ইকবাল, নয়ন, আদিল, সামিনা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments