ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যেগে ও উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে খরিপ-২ (২০২২-২৩) মৌসুমে উফশী আমন ধান চাষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকীব শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার (আইসিটি) পুষ্পেন্দু দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০০ জন চাষির মাঝে উফশী আমন ধানের ০৫ (পাঁচ) কেজি বীজ, ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments