নাটোর প্রতিনিধিঃ পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জেল, জুলুম, নির্যাতন ও রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।
আজ দুপুরে নাটোরের সিংড়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত 'সিংড়া শহর রক্ষা বাঁধ' এর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-মন্ত্রী শামীম বলেন; নির্বাচন আন্দোলন ও রাজপথে ব্যর্থ এবং পরাজিত হয়ে বিএনপির পরাজিত নেতারা এখন হাঁক-ডাক শুরু করেছে। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।
কেউ কেউ মাঠে থাকলে ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন। এসিরুমে বসে বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য বাংলাদেশের কোথাও দুইশ লোকের একটি মিছিলও করতে দেখেনি জণগণ। বিএনপির নেতাদের বক্তৃতায় কথার ফুলঝুড়ি থাকলেও তারা রাজপথকে ভয় পায়, আন্দোলনকে ভয় পায়। এখন তারা জনগণকেও ভয় পায়। বিএনপিতো নির্বাচনের আগেই হেরে যায়।
উপমন্ত্রী বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনিই দেশের সকল অর্জন ও উন্নয়নের শেষ ঠিকানা। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। উন্নত বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন; বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়েছেন আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে সফল করেছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে বাংলাদেশ আজ উন্নয়নশীল ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
এরআগে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন উউপ-মন্ত্রী । এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান খাঁন, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments