জাকির হোসেন আজাদী: এবার পুজোয় অনেক গুলি পুজো কেন্দ্রীক গান মুক্তি পেয়েছিল। তাঁর মধ্যে নিউ ইয়র্ক প্রবাসী খ্যাতিমান গীতিকবি আশিষ দেব রায়ের অসাধারণ কথা সমৃদ্ধ ও মিস্টি সুরারোপকৃত এবং শিল্পী বিশ্বাস এর গাওয়া 'ধরায় এসেছে মা" গানটি ব্যাপক সাড়া ফেলেছে। পুজোর আনন্দে আলোড়ন সৃষ্টিকারী এই গানটি বলা যায় বাড়তি মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। শ্রোতা সাধারণ এই গানে এতোটাই বিমুগ্ধ বিমোহিত যে, গানটি এখন সবার মুখে মুখে। গানটির মিউজিক করেছেন রাজন সাহা। ভিডিও বাসেত বাবু। লেবেল : আশীশ মিউজিক রোম।
প্রখ্যাত এই গীতিকবির গানে ইতিপূর্বে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুতুল, হুমায়রা বশির, শিল্পী বিশ্বাস, পূজা সরকার, দিনাত জাহান মুন্নিসহ বাংলাদেশে অনেক শিল্পীর পাশাপাশি কলকাতায় রাগেশ্রী মিত্রসহ অনেকেই।
গানটির বিষয়ে এই প্রখ্যাত গীতিকবির সাথে কথা হয়। তখন তিনি বলেন, " আমার ধ্যান জ্ঞান সাধ্য সাধনা সব কিছু এই গানকে ঘিরেই আবর্তিত হয়। ধরায় এসেছে মা" গানটির বিষয়ে সর্বোমহল থেকে তুমুল প্রশংসায় আমি আপ্লুত উচ্চসিত উজ্জীবিত। জীবনের শেষ দিন পর্যন্ত গানের সঙ্গেই থাকতে চাই। এভাবে সবার ভালোবাসা পাই। এটাই সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা। সবাই আমার জন্য আশির্বাদ করবেন। ঈশ্বর আপনাদের কৃপা করুন।"
জনপ্রিয় এই গীতিকবি জানালেন তাঁর কথা ও সুরে খুব শিগগিরই আরও একাধিক গান আসছে। যে সব গান গুলো তাঁকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। গীতিকার আশীষ দেব রায় এর জন্মস্থান শ্রীমঙ্গলে। তবে দীর্ঘদিন যাবত তিনি বসবাস করছেন নিউইয়র্কে।
তিনি ইতিমধ্যে নিউইয়র্ক প্রবাসী আরেক গীতিকবি রূপা খানম এর কথায় চমৎকার কিছু গানের সুর করেছেন । বিদেশে অবস্থান করেও বাংলা গানের প্রতি, দেশের প্রতি, দেশের শিল্পীদের প্রতি তাঁর রয়েছে অকৃত্রিম ভালোবাসা। তাইতো দেশের শিল্পীদের নিয়ে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের পক্ষ থেকে দেশ মাতৃকা ও বাংলা গানের প্রতি প্রগাঢ় ভালোবাসায় আবিষ্ঠ এই গীতিকবির জন্য শুভকামনা শুভাশীষ রইলো। ভালো থাকুন। অনেক ভালো। আর উপহার দিন সুন্দর সুন্দর গান।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments