ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-১ (নসিরনগর) আসনে ১২ জন প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে ১১জন প্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ১৩ জন প্রার্থী এই তিনটি আসনের ৩৬জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে ৩৬জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ৬ জনের প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরজণিত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়। প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরগর) আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে ১১ প্রার্থীর সবার প্রার্থীতা বৈধ বলে গণ্য করা হয়। যাচাই-বাছাইয়ে এই ৩টি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ৩টি আসনে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখ্যযোগ্য প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া আজ ৩ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এদিকে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন আসন্ন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
কেন্দ্রীয় বেএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘদিন পর একটি সুন্দর পরিবেশে আমরা নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বিএনরি গণমানুষের দল। আমরা সব সময় জনগনের সাথে ছিলাম এবং জনগনের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে।
জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানিয়েছেন, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments