মো.পাভেল ইসলাম মিথুল রাজশাহী: রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দ্বন্দে আপন দুই চাচাতো ভাই খুন হয়েছেন।
নিহতরা হলেন- দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। তারা দুজনেই উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাসিন্দা।
শনিবার বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ ও আকরাম আপন দুই চাচাতো ভাই। তাদের মধ্যে পারিবারিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে দ্বন্দ্র চলছিল। আকরাম সেই এক একর জমি দখলে রেখে গম বুনেছিলেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গমের জমিতে সার দিতে গেলে আজিজ তার পক্ষের লোকজন নিয়ে এসে সার দিতে বাধা দেন। এ সময় আকরামও তার লোকজনকে খবর দেন। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বেধে যায়। এ সময় দুই পক্ষের হাসুয়ার আঘাতে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় দুই পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তমালিকা সরকার বলেন, নিহত আজিজ ও আকরাম নামের দুই ভাইয়ের শরীরে একাধিক স্থানে গুরুতর ক্ষত রয়েছে। হাসপাতালে তাঁদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জমি নিয়ে দ্বন্দে আপন দুই চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রবিবার নিহদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments