উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা ছাত্রের উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় পুলিশের সামনে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মোল্লা। এ ঘটনায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি ভূক্তভোগী মোঃ আসাদুজামান সোহাগ বাদী হয়ে ১৫ জুন উজিরপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং-৭৬১। ভূক্তভোগী ও ডায়েরী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকাল, শাহনামা, অনলাইন বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকার শিরোনামে গভীর রাতে হস্তিশুন্ড গ্রামের মাদ্রাসার ছাত্র আজিম হাসান বেপারীকে মিষ্টির দোকানে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ওই এলাকার মিষ্টির দোকানদার শহিদুল ইসলাম বেপারী ও তার ভাতিজা বখাটে শাকিল বেপারী কাঁচের গ্লাস দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে সংজ্ঞাহীন করে ফেলে। সে ঘটনায় সংবাদ কর্মীরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে অভিযুক্তদের নিকট আত্মীয় মোঃ সামসুল হক মোল্লার ছেলে বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু মোল্লা ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিক আসাদুজামান সোহাগ, নাসির শরীফ, মাহফুজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম মিলে সংবাদ সংগ্রহে ধামুরার উদ্দেশ্যে রওনা হয়ে হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সামনে গেলে সেখানে উজিরপুর মডেল থানা পুলিশের সামনে সাংবাদিক সোহাগকে অশ্লীল ভাষায় গালি গালাজ ও মারধর করার জন্য উদ্যত হয় এবং পরবর্তীতে ওই এলাকায় তথ্য সংগ্রহে গেলে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অভিযুক্ত মিঠু মোল্লার বিরুদ্ধে সাধারণ ডায়েরী নেন। এদিকে যুবলীগ নেতার হুমকির ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়র সাংবাদিক নাসির শরীফসহ সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, সংবাদ সংগ্রহে বাধা দেয়া আইন সঙ্গত নয়। জিডির ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments