স্টাফ রিপোটার: জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, এলপি গ্যাস ও টিসিবি’র পণ্যের বর্ধিত মূল্য কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ৬ নভেম্বর বিকেল ৪টায় পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম নেত্রী রুখশানা আফরোজ আশা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা জসিম উদ্দিন।
সমাবেশে বক্তাগণ বলেন, পাশের দেশে তেল পাচারের ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক। সরকার শুধু মাত্র বিভিন্ন পর্যায়ে শুল্ক ১৭ টাকা কমালে মূল্য বৃদ্ধির কোন দরকার নেই বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। সরকারি শুল্ক ও অন্যান্য খরচ কমালে দাম না বাড়িয়ে বরং কমানো সম্ভব। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে এখন সরকার লস করছে সেই কথা বলছে। কিন্তু গত ৭ বছর আন্তর্জাতিক বাজারে দাম কম থাকার পরও দেশে দাম না কমিয়ে সরকার ৪০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। এই মুনাফার একটা অংশ এখন ভর্তুকী হিসেবে দিলেও দাম বাড়ানোর প্রয়োজন হতো না। তেল পাচারের অজুহাতও ভূয়া কারণ তেল পকেটে করে পাচার করা যায় না। তাহলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয়া পুলিশ, বিজিবি কেন পাচার রোধ করতে পারে না?
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম হয়ে বিজয়নগর, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments