কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ ইতিহাস সম্মিলনী প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.মুনতাসীর মামুন বলেছেন, পড়াশোনা ছাড়া শিক্ষক হওয়া যায় না-চাকরি করা যায়। এছাড়া বাসায় শুধু চেকবই নয়-পড়ারও বই রাখতে হবে। শনিবার বেলা ১১ টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার পর্যটন কর্পোরেশন হল রুমে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগীয় সম্মেলন তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীর জানানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইতিহাস সম্মিলনী সভাপতি অধ্যাপক ড.মো.মাহাবুব রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড.মো.মনিরুজ্জান শাহীন।
অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগীয় এ সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের ইতিহাস বিভাগের অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বরিশাল বিভাগের স্থানীয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঐতিহ্য রক্ষায় বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটির প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন ফের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২২ জুলাই ২০২৬ তারিখে সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে একটি পোস্টে দাবি করা হয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চ ...
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার ২২ জুলাই বিকেলে আগারগাঁ ...
সব মন্তব্য
No Comments