জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। তবে এ সময়ে চালু থাকবে আবাসিক হল সমূহ।
শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাশেদা আকতার বলেন, 'মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে আজ জরুরি প্রশাসনিক সভায় সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে হল খোলা থাকবে।'
সমাজবিজ্ঞান অনুষদের ডিন আকবর হোসেন বলেন, 'লাইব্রেরি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে। পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়সহ জরুরি সেবা দপ্তরসমূহের কার্যক্রম চলমান থাকবে।'
টিএসসি ও ক্যাফেটেরিয়া সকালের খাবারের জন্য সকাল ৮-১০টা ও দুপুরের খাবারের জন্য দুপুর ১২-২ টা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা যায়। আগামী ৬ তারিখের পর পরিস্থিতি স্বাভাবিক না হলে আপদকালীন অধ্যাদেশ অনুসরণে পরীক্ষা সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ৬ জানুয়ারি এক অফিস আদেশের মাধ্যমে সশরীরে ক্লাশ বন্ধ রেখেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments