রাহাদ সুমন, বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের খাল থেকে মো: রকিব হাওলাদার (২৭) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম সাতলা গ্রামের একটি খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের মোহাম্মদ ইখতিয়ার হাওলাদারের ছেলে। এ প্রসঙ্গে
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে নিখোঁজ ছিলেন শারীরিক প্রতিবন্ধী মো: রকিব হাওলাদার। রোববার সকালে তার প্রতিবেশী রবেজান বেগম বাড়ির পাশের খালে মো: রকিবের লাশ ভাসতে দেখেন। পরে খবর দেয় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তার মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments