স্টাফ রিপোটার: ১২ দলীয় জোটের শীর্ষনেতা ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন কারামুক্ত হয়েছেন।
শুক্রবার দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় ১২ দলীয় জোটের বিভিন্নস্তরের নেতাকর্মীরা কারাফটকে উপস্থিত ছিলেন।
ভাটারা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় রবিবার জজকোর্ট থেকে জামিন পান লিংকন।
গত বছরের ৯ অক্টোবর নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান এবং সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমানসহ লিংকনকে ৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। ৭ নভেম্বর আদালতে এই মামলায় তারা জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এই মামলার বাকি তিনজন আসামীও ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments