প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : বর্তমানে চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিকে বেশী সময় দিচ্ছে। শুধু টাকার পেছনে ছুটলে হবে না। রোগীদের আন্তরিক হয়ে সেবা দিতে হবে, আপনারা চিকিৎসক হওয়ার আগে সেবা করার উদ্দেশ্য নিয়েই এ পেশায় যোগ দিয়েছেন এমনটি বলেন স্বাস্থ্যসচিব ড. মু: আনোয়ার। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালটিতে জেনারেল সার্জন, নাক কান গলা, চর্ম যৌন, শিশু বিশেষজ্ঞ ছাড়াও আরও অনেক পদেই চিকিৎসক শূন্য রয়েছে। এখানে চিকিৎসক দিলে অনেকে থাকতে চান না। তারপরও যেসব চিকিৎসক সংকট রয়েছে সেগুলো এখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ সময় তিনি হাসপাতাল কতৃপক্ষকে নষ্ট সিটিস্ক্যান মেশিন মেরামত করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ, চিকিৎসক হাফিজুর রহমান, আসাদুজ্জামান, জয়ন্ত কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.লীগ নেতা ডা. সুব্রত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
সব মন্তব্য
No Comments