ভোলা প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনের মেয়ে রিক্সা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামের ইডেন কলেজের ছাত্রী নিহত হয়েছেন। তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকায় বংশালের ফায়ার সার্ভিস স্টেশনের একটু আগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও লালমোহন রায়চাঁদ বাজারের ব্যবসায়ী গোলাম কিবরিয়া টিপু মেম্বারের মেয়ে।
সালমার চাচাতো ভাই হাসান বলেন, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন উম্মে সালমা ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৪টার দিকে। আমরা রিক্সায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিক্সা থেকে ছিটকে পড়ে মাথায় মুরুতর আঘাত পান। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এদিকে ইডেন কলেজের ছাত্রী উম্মে সালমার অকাল মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments