ডেস্ক রিপোর্ট: লিভ-ইন রিলেশনশিপে থাকা প্রায় এক হাজার ৩৫০ যুগলের এক সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। জেলা প্রশাসন ও একটি এনজিওর উদ্যোগে খুঁটি স্টেডিয়ামে এই গণবিবাহের আয়োজন করা হয়।
জেলার বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে রীতিনীতি মেনেই এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে উপস্থিত ছিলেন গ্রামীণ বিকাশ বিভাগের সচিব এন এন সিনহা।
এন এন সিনহা জানান, অনেকেই অর্থনৈতিক বা অন্যান্য সমস্যার জন্য বিয়ে করতে পারেন না। আর সেই কারণে বিয়ে ছাড়াই তারা একসঙ্গে থাকতে বাধ্য হন। শুধু তাই নয়, দাম্পত্য সম্পর্ক ছাড়া তাদের সমাজেও স্বীকৃতি পেতে অসুবিধা হয়। তাছাড়া এর ফলে সরকারি প্রকল্পগুলির সুবিধাও পান না তারা।
জেলাশাসক শশী রঞ্জন জানান, নবদম্পতিদের কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি তাদের বিবাহের রেজিস্ট্রেশনও সুরক্ষিত করাসহ ভবিষ্যতে তাদের রেজিস্ট্রেশানের সার্টিফিকেটও দেওয়া হবে।
অন্যদিকে এই বিবাহের আয়োজন সামাজিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল জানিয়ে এনজিও-র সচিব নিকিতা সিনহা জানান, ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামের ধুকু দম্পতিরা লিভ-ইন রিলেশনে থাকতে বাধ্য হন এবং অনেক সমস্যার সম্মুখীনও হন। মুখ্যমন্ত্রী কন্যাদান প্রকল্পের সুবিধাও তারা পান না। এর আগেও এই এনজিও এমন ধরনের আয়োজন করেছে। বিয়েতে নবদম্পতিদের হাতে পোশাক, বাসনপত্র বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments