স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক শেখ রবিউল আলম রবি বলেছেন, ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে বিএনপি জাতীয় সম্পদ ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং লুটেরাদের স্থান নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে তাহলে তাদের আটকিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের খবর দিবেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
শনিবার দুপুরে রাজধানীর বাংলামটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রবি বলেন, বিএনপি জনগণের পাশে আছে। জনগণ আপনাদের পাশে আছে এদেশ আপনাদের। আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের নিরাপত্তা দিবো। পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে। লুটতরাজকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments