বিশেষ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের মাওয়ার কাছে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মাসেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহজালালের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ২০ যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মাসেতুর ১৭ নম্বর খুঁটির সাথে প্রচন্ড ধাক্কা লেগে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেক ওপর ধাক্কা লাগে। ফেরির প্রায় ২ হাজার যাত্রীর অনেকেই ফেরি উপর পড়ে যায়। এদের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের কেন্টিন।
ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্ট্রিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মাসেতুর খুঁটির সাথে ধাক্কা লাগে। তিনি বলেন, ভাগ্যক্রমে বেঁচে যায় যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতেও পারতো।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments