স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা মঙ্গলবার অফিসে এসে ঘন্টাখানেক অবস্থান করে অফিস থেকে পালিয়ে গেছেন মর্মে বিশেষ সূত্রে জানা যায়। এ নিয়ে অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন।
অধিদপ্তর সূত্র জানায়, বিগত ১৬ বছর যে সকল কর্মকর্তারা অধিদপ্তরকে কলুষিত করেছে এবং অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলো, তারাই আতংকে পলায়ন করেছেন। অধিদপ্তরে গিয়ে উপপরিচালক (পার্সোনেল)-কে পাওয়া যায়। তিনি জানান, সকালে কয়েকজন পরিচালক (প্রশাসন) সহ কয়েকজন পরিচালককে মহাপরিচালকের কক্ষে দেখেছেন। কিন্তু বেলা ১১ টার দিকে পরিচালক (প্রশাসন) আসিব আহসান, পরিচালক (পরিকল্পনা) জাকিয়া আক্তার, পরিচালক (এমআইএস) নিরঞ্জন বন্ধু দাম, পরিচালক (উপকরন ও সরবারহ) মতিউর রহমান, পরিচালক (এমসিএইচ) ডাঃ মনিরুজ্জামান সিদ্দীকী, পরিচালক (সিসিএসডিপি) ডাঃ ফরিদ উদ্দিনকে তড়িঘড়ি করে অফিসিয়াল গাড়ি রেখেই চলে যেতে দেখা যায়। ফলে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা যায়। অনেকেই জানান, পরিচালক (প্রশাসন) জনাব আসিব আহসান রংপুরের জেলা প্রশাসক থাকাকালীন হাসিনা সরকারের নির্দেশে গুম-খুনের সাথে জড়িত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমানের নির্দেশে ভিন্ন মতাদর্শের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী করতেন। এ বিষয়ে তাঁকে পরিচালক (এমসিএইচ) ডাঃ মনিরুজ্জামান সিদ্দীকী, পরিচালক (উপকরন ও সরবারহ) মতিউর রহমান ও পরিচালক (এমআইএস) নিরন্জন বন্ধু দাম সহযোগীতা করতেন। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রোষানলে পড়ার আশংকায় কর্মস্থলকে সম্পূর্ন অরক্ষিত রেখে পালিয়ে যান।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments