ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছে না গণমাধ্যমের সাংবাদিকরাও। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দূর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিকের বেশি সাংবাদিক হত্যাকান্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এছাড়াও অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এই ধরণের ঘটনার পূনরাবৃত্তি ঘটতো না।বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম ১৪ জুন সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়ে আজ এক বিবৃতিতে একথা বলেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দূর্নীতি ও দূঃশাসনের কবলে ঘোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোন বিকল্প নেই। আমি সন্ত্রাসী হামলায় নিহত নাদিমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সঙ্গে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments