রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড়ের অদূরে শেখেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে "আরিয়ান' নামের যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বানারীপাড়া হয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড়ের অদূরে শেখেরহাট নামক এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করেছে।
সিলেট অফিস: স্ত্রী সৌদি আরবে যাওয়ার তিন দিনের মাথায় সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে প্রথমে তাহিরপুর উপজে ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
সব মন্তব্য
No Comments