মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : সপ্তাহের শেষ দিন শুক্রবারে রাজশাহীর বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম,বেড়েছে কার্প জাতীয় মাছ ও নদীর মাছের দাম।
এ সপ্তাহে ব্রয়লার মুরগি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ টাকা,সোনালি মুরাগি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০০ এবং গত সপ্তাহের মতো দাম অপরিবর্তিত থেকে দেশী মুরগি বিক্রি হচ্ছে ৪৮০ টাকা কেজিতে।
এদিকে এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সকল প্রকারের মাছের দাম। এ সপ্তাহে মিরকা মাছ ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২০০,গত সপ্তাহের চেয়ে ৩০ টাকা বেশিতে সিলভার মাছ বিক্রি হচ্ছে ১৫০,৬০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে বাটা মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। কার্প জাতীয় মাছের পাশাপাশি বেড়েছে নদীর মাছের দাম।
গত সপ্তাহের চেয়ে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বাসপাতা মাছ বিক্রি হচ্ছে ১২০০, রিঠা মাছ ১০০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০০, ১৫০ টাকা বৃদ্ধিতে চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ এবং টেংরা মাছ গত সপ্তাহের চেয়ে ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে।
মাছ কিনতে আসা ফরহাদ জানান, এটা জনগণের সয়ে গেছে। প্রতি সপ্তাহে বাজারে এসে দেখি মাছের দাম বেশি। মাছের বিক্রেতাদের বললে তারা সবসময়ের মতো একই কথা বলে আমদানি কম।
আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আয় বাড়ছে না কিন্তু সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। এরকম চলতে থাকলে হয়তো একদিন না খেয়ে মারা যাবো।
মাছ বিক্রেতা নজরুল জানান, আমরা জনগণকে বোঝাতে পারছিনা যে আমরা ইচ্ছা করে দাম বাড়াচ্ছিনা। আমরা পাইকারি বেশি দাম দিয়ে কিনছি তাই আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মাছের আমদানি কম থাকার কারণেই মূলত মাছের দাম বাজারে আজ বেশি।
এ সপ্তাহে সবজির বাজারে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কেজিতে ৩০-৫০ টাকা বৃদ্ধি পেয়ে রসুন বিক্রি হচ্ছে ১৬০ এবং ২০০ টাকা কেজিতে।গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বৃদ্ধিতে করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা এছাড়া গত সপ্তাহের মতো সকল প্রকার সবজির দাম স্থিতিশীল রয়েছে।
এ সপ্তাহে ডিমের দাম হালিতে ২ টাকা কমেছে। লাল ডিম বিক্রি হচ্ছে ৪২ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। গত সপ্তাহের মতো খাসির মাংস ও গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে। এছাড়াও মুদিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments