পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ১টা ৩৪ মিনিট থেকে ভোর ৫টা ৫৩ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নাজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে উপজেলার ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর গ্রামে (কালিবাড়ি বাজার সংলগ্ন) অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে জয়পুর গ্রামের মৃত দেবেন মালী’র পুত্র শুকলাল মালী এবং একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বেপারীর পুত্র শিপুল বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ৭৯২ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, ২টি স্মার্টফোন, ১টি ডিজিটাল মিটার এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযান শেষে আটককৃত দুই আসামি ও উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments