আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ "ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালে শালচুড়া "আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আদর্শ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। আদর্শ কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।
উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশের হিসাব নিকাশের ও অনুমোদন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১১০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments