ময়মনসিংহ অফিস: বাংলাদেশ ছাত্র মৈত্রী শেরপুর জেলা শাখার সম্মেলন আজ (০১ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুকসেদুল হাসান'কে সভাপতি, মোঃ রবিন হাসান'কে সাধারণ সম্পাদক এবং নাফিজ হোসাইন নিলয়'কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী'র কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াতুননেসা রুমা, কেন্দ্রীয় সদস্য ইমরান নূর নীরব এবং ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ হাসান। সম্মেলনে সভাপতিত্ব করে শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুকসেদুল হাসান, সঞ্চালনা করে রবিন হাসান। সম্মেলনে বক্তারা বলেন, "বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক গণমুখী- কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে তারা বলেন শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র মৈত্রী ভ্যানগার্ড হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments