ডানপন্থি জোটে যোগদানের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার ১৭ মে দিবাগত রাত পৌনে ১টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে বহিষ্কারের আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে জারি করা চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ সর্দার আমিরুলকে শোকজ নোটিশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়েছিল। এরপরও তিনি দলীয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে যান। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার এবং সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে রবিবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সর্দার আমিরুল লেখেন, ‘আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’ তিনি জানান, গত বছরের জুনে মধ্যপন্থী রাজনীতির নতুন শক্তি হিসেবে এনসিপির লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে তিনি উৎসাহ নিয়ে দলে যোগ দেন। তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত তার উৎসাহ কমিয়ে দেয়। জোটের সিদ্ধান্তকে রণকৌশল হিসেবে মেনে নিয়ে তিনি দূরত্ব বজায় রেখে দলীয় কার্যক্রম চালিয়ে যান।
পোস্টে তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দলে ডানপন্থার প্রভাব বাড়তে থাকায় গত দুই মাস ধরে তিনি নিষ্ক্রিয় ছিলেন। এ সময় শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেও তারা তা গ্রহণ না করে পুনর্বিবেচনার অনুরোধ জানান। দলের বর্তমান গতিপথে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, এনসিপির যে প্রতিশ্রুতি দেখে তিনি এসেছিলেন, এখন তার প্রতিফলন নেই। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়া এবং দলের রণনীতির সঙ্গে মতের অমিল থাকায় তিনি দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পোস্টের শেষে তিনি এনসিপির জন্য শুভকামনা জানান। এই পোস্টের কয়েক ঘণ্টা পর মধ্যরাতে দল তাকে বহিষ্কারের ঘোষণা দেয়।
প্রসঙ্গত, সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছরের মাঝামাঝি তিনি এনসিপিতে যোগ দেন। গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে তার ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা ছিলেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments