ভারতীয় হাইকমিশনার
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৭ এপ্রিল সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি চার বছর দায়িত্ব পালন শেষে বেলজিয়ামে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমান হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী ২৫ জুন ২০২৬ থেকে দায়িত্বে রয়েছেন। তিনি ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের বিশেষ দূত হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্র তুলে দেন।
আমন্ত্রণপত্রে মোদী লেখেন, আপনাকে, জুবাইদা রহমান ও আপনার কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে গত ৬ এপ্রিল ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তৎকালীন হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করার ভারতের অভিপ্রায়ের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে জনকেন্দ্রিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভিসা কার্যক্রম পুনরায় চালুসহ দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের উদ্যোগে নতুন হাইকমিশনার সক্রিয়ভাবে কাজ করছেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments