ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আজ সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিন্ন চাকুরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক /অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিকরণের দাবীসহ বিভিন্ন দাবীতে সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমতির ডিজিএম প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, ডিজিএম(কারিগরী) আবু সাইম, এজিএম আব্দুল হাকিম, এজিএম মোঃ সালাহউদ্দিন, বিলিং সহকারী রিয়া পাল, বিলিং সহকারী সাধন আহমেদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ করায় গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছেনা। পাশাপাশি প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিম‚লক তথ্য ছড়িয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করা হচ্ছে। এ সময় তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিকরণের দাবি জানান। এমতাবস্থায় আগামীকাল ১ অক্টোবর থেকে বাপবিবোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতি-সকল ধরণের যোগাযোগ, তথ্য সরবরাহ থেকে বিরত থাকার জন্য পর বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালনশেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৫ শতাধিক সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments