বরিশাল অফিস: বরিশাল-ঢাকা নৌ-রুটের নিয়মিত যাত্রীদের মতে, পদ্মা সেতু চালু হওয়ার পাশাপাশি বাকি সড়কপথ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটলে সময়ের দিকে তাকিয়ে সড়ক বাহনের ওপরই ঝুঁকবেন বেশির ভাগ মানুষ। তাই এককালী ঢাকা সাথে দক্ষিনাঞ্চলের সব চেয়ে আরামদায়ক ও নিরাপদ নৌপথের লঞ্চের যাত্রী হ্রাস পাবেন বলে জানিয়েছেন লঞ্চ মালিক ও সাধারন মানুষ। যাত্রীরা বলছেন, লঞ্চে সারা রাত ধরে যাত্রা করে ঢাকায় পৌঁছাতে হয়, সেখানে বরিশাল থেকে ঢাকায় বাসে মাত্র কয়েক ঘণ্টার যাত্রা হবে। আবার লঞ্চের কেবিনের বর্তমান যে ভাড়া তার থেকে নিঃসন্দেহে বাসের ভাড়া কম হবে। আর এ দুটি কারণেই কিছুটা হলেও যাত্রী হারাবে বিলাসবহুল লঞ্চগুলো।পরিবহন শ্রমিকরা জানিয়েছেন বলছেন, পদ্মা সেতু চালু হলে বরিশাল-ঢাকা সড়কপথে পরিবহন ও যাত্রী দুটির চাপই বাড়বে। এক্ষেত্রে লঞ্চের বহু যাত্রী সড়ক পরিবহনমুখী হবেন।
সুন্দরবন নেভিগেশনের পরিচালক সাইফুর রহমান পিন্টু বলেন, পদ্মা সেতু বরিশাল তথা দক্ষিনাঞ্চল বাসীর জন্য একটি আর্শিবাদ। সেতুর দ্বার উম্মেচনের পরে যেমন দক্ষিনাঞ্চনের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। পাশাপাশি পদ্ম সেতুর কারনের দক্ষিণঞ্চলের নৌরুগুলোর উপরে নেতিবাচক প্রভাবও পরবে। দক্ষিনাঞ্চলের মানুষের সাথে ঢাকার প্রধানতম যোগাযোগ মাধ্য ছিলো লঞ্চ। সেতু চালুর পরে লঞ্চে এবং আকাশ পথের যাত্রী কমে যাবে। এতে করে ক্ষতিগ্রস্থ হবে নৌসেক্টরে বিনয়গকারীরা। যাতে করে নৌ সেক্টরের বিনিয়গকারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে সরকারের দৃস্টি কামনা করেছে এই লঞ্চ মলিক।
নিজাম শিপিং এর চেয়ারম্যান ও যাত্রীবাহী নৌজান মালিক সমিতির কেন্দ্রয়ী কমিটির সদস্য নিজাম উদ্দিন মৃধার মতে, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের নৌ-যাত্রী পরিবহন সেক্টরে কিছুটা প্রভাব পড়বেই। নৌপথের বেশ কিছু যাত্রী সড়ক পথের ওপর নির্ভরশীল হবে।আর এ কারণে এ সেক্টরের প্রতি সরকারের সু-দৃষ্টি কামনা করে তিনি বলেন, যাত্রীবাহী নৌযান অর্থাৎ নৌ-সেক্টরে হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সরকার দৃষ্টি দিলে এ সেক্টরের বিকাশ ঘটবে। বিশেষ করে সাগরকন্যা কুয়াকাটাসহ নদীবেষ্টিত অপার সম্ভাবনাময় বরিশালের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটাতে হবে। আর পর্যটন শিল্পের বিকাশ ঘটলে নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলে নৌ-শিল্পের বিকাশ আরও ঘটবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments