রাহাদ সুমন, বরিশাল অফিস: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন-মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে-উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণব ভোলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments