স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। এ দলের এমন কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না যে আওয়ামী স্বৈরশাসক রোষানলে পড়েনি। তারপরও অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সে যত ত্যাগী নেতাই হোক।
শুক্রবার (৪ জুলাই) বিকালে ঢাকা-১৫ সংসদীয় আসন (কাফরুল-মিরপুর) উদ্যোগে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়নে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মিরপুর-১০ থেকে শুরু করে সেনপাড়া, কাজীপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত এবং সর্বশেষ রজনীগন্ধা টাওয়ারে গিয়ে কর্মসূচি শেষ হয়। এসময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তেনজিং বলেন, বিএনপির কোন নেতাকর্মী অপকর্মে লিপ্ত হলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখলবাজি-চাজাবাজি দৃশ্যমান। কিন্তু তাদের বিষয়ে সে সংগঠনগুলো কোন সাংগঠনিক ব্যবস্থা নেয় না। বরং নিজেদের অপকর্মে ঢাকতে বিএনপির বিরুদ্ধে নানান অপ্রচারে লিপ্ত।
তিনি বলেন, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ১৭ বছর আন্দোলন করেছে। ভোটের অধিকার নিশ্চিত করতে নিজেদের বুকের রক্ত দিয়েছে। তারপরও এই নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন নিয়ে পায়তারা করছেন তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments