ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারের বক্তারপুরে আলোচিত পারুল বেগম (৪৫) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করল পিবিআই ঢাকা জেলা।
এটি একটি ক্লুলেস হত্যাকান্ড হওয়ায় পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটি’র তদন্ত অধিগ্রহণ করে। মামলাটি তদন্তকালে এনআইডি কার্ডের সূত্র ধরে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মুল ঘাতক আসামী মোঃ জামাল হাওলাদার সামাদুজজামাল(৫০), মোঃ মশিউর রহমান মিলন (৪৬), মোঃ হালিম হাওলাদার (৫২) কে ২৬ সেপ্টেম্বর বাগেরহাট জেলার মোংলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তন্মধ্য দুইজন আসামী বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করে।
আলী মন্ডলের মেয়ে পারুল বেগম (৪৫), স্বামী পরিত্যক্তা । সে সাভার থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে ফেরি করে কাপড় বিক্রয় করে জীবিকা নির্বাহ করিত। ডিসিস্ট পারুল বেগম অজ্ঞাতনামা একজন পুরুষ সহ স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ০৭ সেপ্টেম্বর রাত অনুমান ০৮ টাশ ঢাকা জেলার সাভার পৌরসভাধীন ২ নং ওয়াডর্, বাড়ি নং-৫০/১১ বক্তারপুরে (নামা বাজার) বাসা ভাড়া করে উক্ত বাসায় উঠেন। ঐ রাতেই ডিসিস্ট পারুল বেগমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী গলায় জলপাই রংয়ের ওড়না দ্বারা ফাঁস লাগিয়ে হত্যা করে। মৃত লাশের পাশে জনৈক বিল্লাল সরদার নামের এক ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি ফেলে রেখে যায়। এ বিষয়ে পারুলের ভাই মমিনুল হক ওরফে মোহন (৩৫) বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা নং-২৪ তারিখ-০৯/০৯/২০২১ ধারা-৩০২/৩৪ দঃবিঃ দায়ের করেন।
সাভারা থানা পুলিশ মামলাটি ১১ দিন তদন্ত করে। পরবর্তিতে পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্ত অধিগ্রহণ করে।
গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ হালিম হাওলাদার (৫২) বাগের হাট মোংলা থানার চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার একই ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিপক্ষ মেম্বার প্রার্থী বিল্লাল সরদারকে ফাঁসানোর জন্য এ হত্যাকান্ড সংঘটিত করে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments