স্টাফ রিপোটার: পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, দেশে হাওয়ের উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে হাওর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন। স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে হাওরাঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দুর হবে। তারা হাঁসি ফসল ঘরে তুলতে পারবে।
আজ রাজধানীর গ্রীণ রোর্ডে বাংলাদশে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এনামুল হক শামীম বলেন, আর হাওর রক্ষা করা আমাদের দায়িত্ব। হাওর রক্ষায় সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাসি দেখতে চান। এ কারণে তিনি হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। যাতে আর হাওরের মানুষের কান্না দেখতে না হয়।
তিনি বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এছাড়াও সারাদেশে নদীভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডেল্টাপ্লান-২১০০ বাস্তায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এসময় হাওর উন্নয়নের মহাপরিচালক মো. মাশুক মিয়া, পরিচালক কেএম আবদুল ওয়াদুদ, মো. অলিউল্লাহ মিয়া, ড. আলী মুহম্মদ ওমর ফারুক, উপপরিচালক নুরজাহান খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments