ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে গত ১৩ আগষ্ট সন্ধ্যায় গোপালনগর লাইফ কেয়ার হাসপাতালে বুক জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম হয়। এখবর লেখা পর্যন্ত শিশু ও শিশুর মা আরজিনা খাতুন (২৮) সুস্থ্য আছে। আরজিনার আরো তিনটি সন্তান রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মনজুর রহমান উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। শিশুর বাবা আটঘরিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সিফাত বিশ্বা জানান, আমি একজন খুবই দরিদ্র মানুষ, আমার পক্ষে এই যমজ শিশুর উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়। তাই আমি বর্তমান অন্তরবর্তী সরকারের কাছে আমার শিশু ২টির সুচিকিৎসার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করছি যাতে আমার শিশু দুটি বেঁচে থাকতে পারে। আরজিনা খাতুন জানান, তিনি কয়েকবার আলট্রাসনোগ্রাফি করিয়েছেন কিন্তু যমজ সন্তানের কথা ডাক্তার বললেও জোড়া লাগানো সন্তানের কথা বলেননি। ফরিদপুর উপজেলায় এই প্রথম জোড় লাগানো শিশু তাই শিশুদের দেখতে মানুষ ভিড় করছে।
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
সব মন্তব্য
No Comments