গত ২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু

প্রকাশ : 24 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫ জনের। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯৮০ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১,১৮৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ১০০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জনে।


অধিদপ্তর আরও জানায়, শুরু থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

সম্পর্কিত খবর

;