স্টাফ রিপোটার: সরকার পতনের একদফা দাবিতে শনিবার ৯ সেপ্টেম্বর রাজধানীতে আবারও গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সকল শরিকরা এই কর্মসূচি পালন করবে।
বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাদের একদফার আন্দোলন চলমান। বাংলাদেশের জনগনের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পূনর্গঠন করে তাদের অধিনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচনের ব্যবস্থা, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েসী সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগনের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে বিএনপিসহ সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপত ধারায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিচ্ছে। দেড় দশক আগের মামলা সচল করা হচ্ছে। দিন-রাত চলছে আদালত। উদেশ্য আন্দোলন স্তব্ধ করে আবারও একদলীয় নির্বাচন করা।
তিনি বলেন, ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে আদালত জামিন দিলেও তা পরোয়া না করে পুরোনো মামলায় তাকে আবারও আটক দেখানো হয়েছে। এভাবে আদালতকে ব্যবহার সরকার বিচার বিভাগকে অনাস্থার জায়গায় নিয়ে গেছে।
সংবাদ সম্মেলন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments