মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা এটিএম আব্দুল বারী ড্যানি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সিংধা মোড় ও আলোকদিয়া গুদারাঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্যসচিব নুরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্যসচিব মুন্নাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, ‘তরুণদের স্বপ্ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক রূপরেখা নয়, এটি একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথনির্দেশনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছি। দেশ গঠনে এই দফাগুলো বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিংধা ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments