ডেস্ক রিপোর্ট: আজ ৬ মে ২০২৪, বৃহস্পতিবার বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের রেশন নিশ্চিত করার বাজেট এর দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিক নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সম্পাদক সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা এম.এ শাহীন, কে. এম মিন্টু, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন, মোঃ সোহেল রানা প্রমূখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইদ্রিস আলী বলেন, আজ জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন। আমরা শ্রমজীবী মানুষেরা দ্রব্যমূল্যের উর্দ্বগতির কষাঘাতে জীবন চালাতে পারছে না। তাই শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থে রেশন এর জন্য বাজেট বরাদ্দ দিয়ে প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্হা চালু করে চাল, ডাল, আটা, তেল ও শিশু খাদ্য দিতে হবে।
সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ২০০৮ সাল থেকে এযাবৎকাল সবগুলো নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের রেশন দেওয়া হবে মর্মে বলেছেন। এছাড়াও বর্তমান শ্রম প্রতি মন্ত্রী এবং পূর্ববর্তী শ্রম প্রতি মন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের রেশন দেওয়ার ওয়াদা করেছেন। এবারের বাজেটে তার প্রতি ফলন দেখতে শ্রমিক-কর্মচারীরা আশায় বুক বেধে আছেন। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আন্দোলন করে তা আদায় করা হবে।
তিনি আরও বলেন, ড্যানিশ নিটওয়ার সহ অনেক শ্রমিককে বেআইনিভাবে কর্মচ্যূত করে বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না।
আগামী ১০ জুনের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কাজী রুহুল আমিন।
সমাবেশ শেষে লাল পতাকা মিছিল প্রেসক্লাবের সামনে থেকে পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিন করে পল্টন মোড়ে এসে শেষ হয়।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments