দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রদল ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিহাদ নামে ছাত্রদলের এক কর্মী আহত হলে তার মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বুধবার বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার খামার বাড়িতে দৌলতপুর উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে উপজেলা ছাত্রদল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসতে থাকেন সম্মেলন স্থলে। বিকেল ৪টার দিকে তারাগুনিয়া বাজারে আকরাম ও খাইরুল নেতৃত্বে ১০-১২জনের একদল আওয়ামী লীগ কর্মী ভুরকা থেকে আসা মোটরসাইকেল বহরে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। হামলায় জিহাদ নামে একজন ছাত্রদল কর্মী আহতও হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন রাব্বি জানান সম্মেলন পন্ড করতেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর। এঘটনায় তাদের এক কর্মী আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে একটি মোটরসাইকেল।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments