স্টাফ রিপোটার: কোটাবিরোধী আন্দোলনকারীরা বৃহস্পতিবার সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' কর্মসুচি ঘোষণা করেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (১৭ জুলাই) রাতে সমন্বয়ক আসিফ মাহমুদ এই কর্মসুচি ঘোষণা দিয়েছেন।
তিনি ফেইসবুকে জানান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে শাটডাউন পালিত হবে।
আসিফ বলেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবেনা।অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না।কর্মসুচি সফল করার জন্য সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন।
এদিকে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভসহ সড়ক অবরোধ করেছে কোটাবিরোধীরা। বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের পক্ষে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়।সংঘর্ষে কয়েকশত আহত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে ছাত্রলীগ শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের সাথে যোগদেন যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।
এককভাবে বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করা কোটাবিরোধীরা হলের ছাত্রলীগের বিভিন্ন রুমে আগুন দিয়েছে। পুড়ে দিয়েছে তাদের আসবাবপত্র।অনেক ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে।
ছাত্রলীগ অভিযোগ করেছে কোটাবিরোধী আন্দোলনে জামাত-শিবির ও ছাত্রদলের ক্যাডার ঢুকে পড়ে এতান্ডব চালিয়েছে।এর জবাব দেয়া হবে।
অপরদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। কোটাবিরোধীরা হলত্যাগ না করতে হলে অবস্থান নেয়। একাধিকবার এই পিরস্থিতিতে পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার দিকে আর টিকতে না পেতে কোটাবিরোধীরা হল ত্যাগ করে চলে যায়। তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। কোথাও কোাথাও ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়েছে ।
ঢাকার বাহিরেও দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ হয়েছে। সব বিবেচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে থমথমে অবস্থা বিরাজ করছে।সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে ।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments