২২ অক্টোবরের ছুটি অনুমোদন করল মন্ত্রিসভা
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে এবার টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি বিকাল সাড়ে ৫টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্তের কথা জানানো হয়।
২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর দুর্গাপূজায় দুই দিনের ছুটি নির্ধারিত ছিল। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকার কথা ছিল, এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরের দুইদিন শুক্র ও শনিবার ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি হচ্ছে।
ছুটি সমন্বয়ের জন্য সরকার ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ২২ অক্টোবরের ছুটির বিপরীতে ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা থাকবে।
মন্ত্রিসভার বৈঠকে একইসঙ্গে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দিনটিকে ক্যাটাগরি ক হিসেবে পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রিসভার অনুমোদনের পর এখন ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বেসরকারি খাতেও এই ছুটি কার্যকর হবে কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments