ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলিস্তান এলাকায় ক্রেন থেকে রড পড়ে পাঁচ পথচারী আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিস্তানের হল মার্কেটে নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর কাজ চলছিল। এ সময় ক্রেন থেকে রড ছিটকে পড়ে পাঁচ পথচারী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, জাকির হোসেন (৩৫), শাহাবুদ্দিন (৪০), জাহাঙ্গীর (৩৪), সবুজ (৪০) ও রেজাউল করিম (৩৩)।
আহত শাহাবুদ্দিন জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ওপর থেকে মাথায় রড পড়ে। আমরা কয়েকজন এক সঙ্গে আহত হই।
ঘটনা নিশ্চিত করে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুইজন গুরুতরসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। সার্বিক বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments