ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুল্লা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের ২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের (বড় বাড়ি) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই সবকিছু পুড়ে শেষ হয় গেছে। গ্রামবাসী আগুন নেভাতে সক্ষম হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আর ঘটনাস্থলে যায়নি।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোশাররফ হোসেন নিয়াজী জানান, স্থানীয়রা অগ্নিকান্ডের বিষয়টি জানান। পরে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় জানতে পারি আগুন নিয়ন্ত্রণে চলে আসছে তাই আর ঘটনাস্থলে যাওয়া হয়নি।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এ ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। বুল্লা চেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে লোকজন প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে পুড়েছে ২টি ঘরসহ, ধান-চাল এবং সকল আসবাপত্র জমিজমার কাগজপত্রসহ সবকিছু। ক্ষতিগ্রস্থ মোঃ লোকমান হোসেন জাকির বলেন, পরিবারের সদস্যেদের পরনের কাপড় ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নিবার্হী অফিসার এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments